দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে। তবে এটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি কি না- তা জানার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ফাতেহা-ই-ইয়াজদাহম মূলত একটি ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক শিক্ষাপঞ্জি বা ছুটির তালিকা অনুযায়ী দিনটি সরাসরি ছুটি হিসেবে নির্ধারিত থাকে।
যারা ছুটি পাবেন
দেশের সকল স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এই ছুটি পাবেন। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড, ময়মনসিংহ। দেশের পিটিআইসমূহে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে।
ছুটি পাবেন না যারা
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি কোনো সাধারণ ছুটি নয়। দিনটি তাদের জন্য নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে সরকারি কর্মজীবীদের ক্ষেত্রে কেউ চাইলে কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে এটি 'ঐচ্ছিক ছুটি' হিসেবে গ্রহণ করতে পারেন।
বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান- যেমন ব্যাংক, বীমা, কর্পোরেট অফিস ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে যথারীতি স্বাভাবিক কার্যক্রম চলবে।
/অ